চুয়াডাঙ্গায় এপ্রিল মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-04-21 ইং
চুয়াডাঙ্গায় এপ্রিল মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় এপ্রিল মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গার প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে সরকারি সহযোগিতা দেওয়া সম্ভব। এ জন্য প্রয়োজন হালনাগাদ তথ্য। আগামী মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সঠিক তথ্য সংগ্রহ করে সভায় উপস্থাপন করবেন।
ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যক্তি তথ্য দিয়েছেন কিন্তু ছবি তোলেননি, তারা যেন দ্রুত নির্বাচন অফিসে যোগাযোগ করে ছবির ব্যবস্থা করেন। এবারের হালনাগাদে ৪৮ হাজার ভোটার তথ্য দিয়েছেন, কিন্তু ছবি তুলেছেন ৪৬ হাজার। বাকি দুই হাজার ব্যক্তি যেন দ্রুত ছবি তোলেন। টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে যাচ্ছেন, তাদের জন্য একটি তথ্যভাণ্ডার থাকা দরকার বলে মন্তব্য করে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, এ বিষয়ে কর্মসংস্থান অফিস ও টিটিসি’কে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।
এছাড়াও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ ব্যবহারের জন্য মাদ্রাসা পরিচালকদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব দেন তিনি। এক্ষেত্রে বিসিক লবণ দিয়ে সহযোগিতা করতে পারবে বলেও জানান জেলা প্রশাসক। রাস্তার দু’পাশে গাছ লাগানোর সময় জমি ফাঁকা রেখে লাগানোর নির্দেশ দেন, যাতে এলজিইডির রাস্তা প্রস্তুতিতে সুবিধা হয়। সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া বিগত মার্চ মাসের অগ্রগতি ও সিদ্ধান্তগুলো পাঠ করেন।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও মূখ্য সচিব সজিব বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) মাকসুরা জান্নাত, শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, টিটিসির অধ্যক্ষ মো. মুছাবেরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচিম, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, লাইট ও টয়লেট সংস্কার করা হয় না। নিরাপত্তার জন্য আনসার বাহিনী নিয়োগের দাবি থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। সরকারি ওষুধের মান নিয়েও প্রশ্ন ওঠে-মেয়াদোত্তীর্ণ হওয়ার কাছাকাছি সময়ে তা সরবরাহ করা হয়, ফলে রোগীরা দুর্ভোগে পড়ে। এছাড়াও, চিকিৎসকদের সরকারি সময় অনুযায়ী অফিস ডিউটি পালন না করার অভিযোগও উঠে। তারা ইচ্ছেমতো অফিসে আসেন-যান। রোগীরা স্বেচ্ছাসেবকদের অত্যাচারে অতিষ্ঠ। তারা সব কাজে টাকা দাবি করে-এমনকি রোগীর ছাড়পত্র নিতেও ঘুষ দিতে হয়।
সভায় আরও বলা হয়, শহিদ হাসান চত্বরের ফল বাজার ও সরকারি কলেজের সামনে ফার্স্ট ফুডের দোকানগুলো এক জায়গায় স্থায়ী হয়ে গেছে। এগুলোকে নিয়মিত পর্যবেক্ষণে রাখার দাবিও করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)