ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় হাজীদের নিয়ে ডিজিটাল হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ল্যামারাস হজ গ্রুপ আলমডাঙ্গার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। প্রশিক্ষণ দেন হযরত মওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মুফতি সিরাজুল ইসলাম, মওলানা মোহাম্মদ আলী, কারী মওলানা আবুল বাসার, মুক্তার আলী।
প্রশিক্ষণ কর্মশালায় ২৫০ জন হজ যাত্রীকে ডিজিটাল হজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন উপজেলার হজযাত্রী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষক হযরত মওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ বলেন, আপনারা যারা হজে যাবেন তাদের বলি, আপনারা কোনোভাবেই দলছুট হবেন না। কারণ সৌদি আরবে যখন আমরা পৌছাবো, তখন সকলের কাছেই নতুন লাগবে। মনে রাখবেন মোয়াল্লেমগণ আপনাদের গাইড করবে। কোথায় খাবেন, কোথায় থাকবেন মোয়াল্লেম আপনাদের জানাবে। এছাড়া আহম্মদ আলী ভাই সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে দেখভাল করবেন। প্রশিক্ষণ শেষে আপনারা মালামাল বুঝে নেবেন।
