আলমডাঙ্গায় বিট পুলিশিং সভা

আপলোড তারিখঃ 2025-04-20 ইং
আলমডাঙ্গায় বিট পুলিশিং সভা ছবির ক্যাপশন:

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে আলমডাঙ্গা থানার আয়োজনে উপজেলার বেলগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা ও উন্মুক্ত আলোচনা। গতকাল শনিবার আলোচনায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং এবং আত্মহত্যা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এছাড়া স্কুলগামী শিশুদের নিরাপত্তা ও সচেতনতা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক, আস্থা ও অংশগ্রহণেই একটি নিরাপদ সমাজ গড়া সম্ভব। এসময় তিনি সমাজে ঘটে যাওয়া সকল অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের দেওয়া রাজস্ব থেকেই আমাদের বেতন হয়। আমরা আপনাদের কাছে চিরঋণী। আপনাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আলমডাঙ্গা কে একটি অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার, আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

সভায় বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই সামসুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ, সমাজসেবক আব্দুর রাজ্জাক, জাবুর হোসেন, যুবদলের নেতা ফারুখউজ্জামান, বেলগাছি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবু সিদ্দিক খান বকুল ও বোরহান উদ্দীন।
স্থানীয়রা জানান, এমন সচেতনতামূলক সভা নিয়মিত হলে সামাজিক অপরাধ ও অনিয়ম অনেকটাই কমে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)