ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার আমঝুপি নীলকুঠির পাড়া এলাকা থেকে হেরোইনসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড করেন।
পরে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
