চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে আটক ২ : ফেনসিডিল ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-12 ইং
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে আটক ২ : ফেনসিডিল ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক অভিযানে দুই জন আটক এবং ফেনসিডিল ও মদ উদ্ধার হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালায়। এসময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হারান মন্ডলের ছেলে আজাদ হোসেনকে (৫০) আটক করে বিজিবি। তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত আজাদ হোসেনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার কামারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় কামারপাড়া গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৩৮) আটক করে বিজিবি। তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল এবং ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত মনিরুলকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা বেলেমাঠ নামক স্থান হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত ১৭০ বোতল ফেনসিডিল এবং ১৪ বোতল মদের সর্বমোট মুল্য ৮৯ হাজার টাকা। ফেন্সিডিল, মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)