ছবির ক্যাপশন:
আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবম বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পত্রিকার জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক রিয়াদুল মোমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য জেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘মেহেরপুর প্রতিদিন বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকুক।’
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব আলম চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মাসুদ অরুণ এবং বিএনপি নেতা অ্যাড. কামরুল হাসান। আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।
