ইস্টার সানডে সুষ্ঠু ভাবে পালনে নানা প্রস্তুতি

আপলোড তারিখঃ 2025-04-20 ইং
ইস্টার সানডে সুষ্ঠু ভাবে পালনে নানা প্রস্তুতি ছবির ক্যাপশন:

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে চুয়াডাঙ্গায় খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইস্টার সানডে উপলক্ষে নেওয়া বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপার আলোচনা করেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।’
তিনি জানান, ইস্টার সানডে উপলক্ষে মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি ও ডিএসবি সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত আছেন। সেই সঙ্গে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে যাতে অনলাইনে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)