ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 1970-01-01 ইং
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক অ¯’ায়ী চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন জানান, জুলাই বিপ্লব আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের অফিস ও বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি ছিলেন টানু মল্লিক। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, হরিণাকু-ু উপজেলার পার্বতীপুর গ্রামের শফিউদ্দিন মল্লিকের ছেলে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক ২০১৩ সালের ২৫ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত অ¯’ায়ীভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)