১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-19 ইং
১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি-৬। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সীপুর বিওপির সরদারপাড়া এলাকা থেকে এসব ভারতীয় রূপা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সন্ধ্যায় সীমান্তের মেইন পিলার ৯৩-এর কাছে সরদারপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় এক চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে স্কচটেপে মোড়ানো রুপার গহনার ২১টি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটগুলো থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় তৈরিকৃত রুপার গহনা পাওয়া যায়। উদ্ধারকৃত গহনার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত ভারতীয় রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)