ছবির ক্যাপশন:
মেহেরপুরে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র মানেই স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমাদের দেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, এর ফলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে। আধুনিক সমাজ গঠনে এ দুটি বিষয় অপরিহার্য। সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবি, মেডিকেল অফিসার ডা. ফাতেমা কামাল সাখী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা প্রমুখ।
