৭ কেজি ওজনের পেঁয়াজুতে ভাইরাল কিশোর

আপলোড তারিখঃ 2025-04-19 ইং
৭ কেজি ওজনের পেঁয়াজুতে ভাইরাল কিশোর ছবির ক্যাপশন:

মানুষের মুখরোচক খাবারের তালিকায় অন্যতম পেঁয়াজু। এবার ৭ কেজি ওজনের এক পেঁয়াজু ভেজে ভাইরাল হয়েছেন দামুড়হুদা উপজেলার কিশোর অষ্টম শ্রেণির ছাত্র মদিনুর। উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের কৃষক হায়দার আলীর ছেলে মদিনুর রহমান (১৫)। সংসারের কথা ভেবে চাচার সঙ্গে পেঁয়াজু ভাজার ব্যবসায় নেমেছে। হঠাৎই মাথায় আসে বড় আকারে পেঁয়াজু বানানোর ধারণা। প্রথমে ১ কেজি দিয়ে শুরু, পরে তৈরি করতে থাকেন ৭ কেজি ওজনের পেঁয়াজু।
এই পেঁয়াজুতে ব্যবহার করেন পেঁয়াজ, কাঁচা মরিচ ও বেসন। যা স্বাদে অতুলনীয়। সুনাম ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই বিশেষ পেঁয়াজু খেতে। ১ কেজি পেঁয়াজুর দাম ৩৫০ টাকা, ৭ কেজির দাম ২৪৫০ টাকা। প্রতিদিন ৭০-১০০ কেজি পেঁয়াজু বিক্রি করেন মদিনুর। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছোট জায়গা ভাড়া নিয়ে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চলে বিক্রি। বেশি আসেন মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহের মানুষ।
মদিনুর বলেন, ছোটবেলা থেকে চাচার কাছে পেঁয়াজু বানানো শিখি। কষ্ট করে অষ্টম শ্রেণিতে পড়ছি, পাশাপাশি এই ব্যবসা শুরু করি। এখন আমার সঙ্গে আরও দুইজন কাজ করছে। প্রতিদিন ১৫-২০ হাজার টাকার বিক্রি হয়। আমার পেঁয়াজুতে কোনো ভেজাল নেই, সম্পূর্ণ পেঁয়াজ, বেসন ও কাঁচা মরিচ দিয়ে বানাই।
মেহেরপুর থেকে আসা হাসানুর রহমান বলেন, এখানকার পেঁয়াজু খুব সুস্বাদু, তাই প্রায়ই বন্ধুরা নিয়ে আসি। ঝিনাইদহের সোহেল হোসেন বলেন, ৭ কেজি ওজনের পেঁয়াজু আগে কখনো দেখিনি। সবকিছু আমাদের সামনেই তৈরি করে দেয়-একেবারে ভেজালমুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)