ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট ভাইরাল হওয়ায় সদর থানায় জিডি করেছেন। গতকাল শুক্রবার রাতে তিনি জিডি করেন। জিডিতে বলা হয়, বেলা দুইটার দিকে ‘হরিণাকুণ্ডুর তথ্য নিউজ’ নামের পেইজ থেকে অপ্রীতিকর পোস্ট ছড়ানো হয়। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে জেলায়। বিষয়টি নজরে আসার পর সমিনুজ্জামান থানায় সাধারণ ডায়রি করেন এবং পোস্টের লিংক উল্লেখ করেন। সমিনুজ্জামান বলেন, সামনে জেলা যুবদলের কাউন্সিল রয়েছে। একটি পক্ষ ষড়যন্ত্র করে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে, আমি আইনের আশ্রয় নিয়েছি। ঝিনাইদহ সদর থানার এসআই সুবীর কুমার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ ডায়েরি হয়েছে, তদন্ত চলছে।
