ভারতে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১০

আপলোড তারিখঃ 2025-04-18 ইং
ভারতে অনুপ্রবেশকালে দালালসহ আটক ১০ ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়া মানবপাচারের সহায়তাকারী দুই দালালসহ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকারী ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যাদবপুর বিওপির আওতাধীন বেতবাড়ীয়া গ্রামের ধানখেত থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ওসমান। একই দিন রাত ৭টা ৫০ মিনিটে জীবননগর বিওপির আওতাধীন কালা গ্রামের একটি ব্রিজের ওপর থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. খলিলুর রহমান। রাত ১১টা ৪০ মিনিটে মেদিনীপুর বিওপির আওতাধীন গোয়ালপাড়া গ্রামের ভুট্টাখেত থেকে ৮০০ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করেন নায়েব সুবেদার শরিফ উদ্দিন। এছাড়া গতকাল বৃহস্পতিবার বোর ৫টা ৪০ মিনিটে খোসালপুর বিওপির অধীন খোশালপুর গ্রামের মান্দারতলা এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন হাবিলদার মো. আমিনুল ইসলাম।
এদিকে গতকাল সকাল ৮টা ৫০ মিনিটে শ্রীনাথপুর বিওপির আওতাধীন চাপাতলা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৬ বাংলাদেশি নাগরিক (৪ জন পুরুষ, ২ শিশু) আটক করা হয়। তারা সীমান্ত পারাপারের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। আটককৃতদের মধ্যে সবাই সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া সকাল ৯টা ৪০ মিনিটে একই গ্রামের অন্য স্থানে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়।
এদিকে, গত বুধবার রাত ৯টায় বেনীপুর বিওপির আওতাধীন পিপুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত দুই দালাল মো. মাহাবুল এবং ফারুকসহ ৩ জনকে আটক করা হয়। আটক দালালদের একজন চুয়াডাঙ্গা জেলার এবং অন্যজন ঝিনাইদহ জেলার বাসিন্দা। আটককৃতদের জীবননগর ও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)