জীবননগরে ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে র‍্যালি

আপলোড তারিখঃ 2025-04-18 ইং
জীবননগরে ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে র‍্যালি ছবির ক্যাপশন:

জীবননগর পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর জীবননগর স্টেডিয়াম মাঠ থেকে পৌর ৯টি ওয়ার্ড টিমের খেলোয়াড়, দলের সদস্য ও আয়োজকেরা এই র‍্যালিটি বের করে। র‍্যালিটি জীবননগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জীবননগর স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, শাহজাহান আলী, জীবননগর উপজেলা বিএনপির নেতা আরিফুজ্জামান আরিফ, জীবননগর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল রশিদ, সততা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোজাম্মেল হক খোকন, মৌরি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল হামিদ, ভাই ভাই ট্রান্সপোর্টের স্বত্ত্বাধিকারী মো. জসিম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার ও জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখড় মামুন।

এছাড়া খেলা পরিচালনা কমিটির সভাপতি নুরুল্লাহ ফয়সাল, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান, ইকবাল হোসেন চাঁদ, মো. গাফফার, মো. মমিন, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, জীবননগর পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আজ শুক্রবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। পৌর ৩ নম্বর ওয়ার্ড মুখোমুখি হবে পৌর ৮ নম্বর ওয়ার্ডের সাথে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)