অসুস্থ প্রবীণ নেতা মজিবুরের পাশে শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2025-04-18 ইং
অসুস্থ প্রবীণ নেতা মজিবুরের পাশে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বাকশক্তি হারিয়ে এই প্রবীণ নেতা দীর্ঘদিন ধরে বিছানাগত অবস্থায় রয়েছেন। এই অবস্থায় তার খোঁজখবর নিতে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর এলাকায় মজিবুর রহমানের বাড়িতে উপস্থিত হন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অসুস্থ মজিবুর রহমানের শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন তারা।

এসময় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মজিবুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের অভিভাবক। তার অবস্থা আমাদের সকলের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমরা দলীয়ভাবে সবসময় তার পাশে আছি এবং থাকব।’

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর আইয়ুব আলীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)