সহ-সমন্বয়ক বাবু খানের ওপর হামলার অভিযোগটি মিথ্যা

আপলোড তারিখঃ 2025-04-18 ইং
সহ-সমন্বয়ক বাবু খানের ওপর হামলার অভিযোগটি মিথ্যা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান খান বাবুর ওপর হামলার অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, ‘মারধরের বিষয়টি সম্পূর্ণ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন। আমি বুধবার চুয়াডাঙ্গার জীবননগর থানার আওতাধীন শাহাপুর পুলিশ ক্যাম্পে গ্রাম্য একটি সালিশি কার্যক্রমে অংশগ্রহণ করি। পরে দুপক্ষের মধ্যে মনোভাব একই না হওয়াতে আমি চলে আসি। বাড়ি আসার পর দেখতে পাই, বর্তমানে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করেছে মেহেদী। শুধু তাই নয়, সে সেখানে আমার দলীয় নাম ও পদ উল্লেখ করে মিথ্যাচার করেছে। বিষয়টি সত্যিই দুঃখজনক। আমার বিরুদ্ধে অভিযোগ করাটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই না।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী, দর্শনা থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ, বিএনপি নেতা আলীম হোসেন, আলামিন হোসেন, জহির হোসেন, ছমির মিয়া প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার ফেসবুক লাইভে মেহেদী হাসান খান বাবু বলেন, ‘আমি কোনো অপরাধ করিনি। শাহাপুর ক্যাম্পে পুলিশের সামনে, এসআইয়ের সামনে আমাকে মারধর করা হয়েছে। আমাকে যখন মারধর করছে তখন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির লোকজন ছিল সেখানে। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে মারধর করা হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)