জামায়াতে ইসলামীর গণসংযোগ ও সাধারণ সভা

আপলোড তারিখঃ 2025-04-18 ইং
জামায়াতে ইসলামীর গণসংযোগ ও সাধারণ সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতের গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে এই গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন আমির মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক দল হিসেবে সাধারণ মানুষের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছানোর কাজ করছে। মুসলমান হিসেবে আমাদের ঈমানের দায়িত্ব হলো সকল মানুষের কাছে ইসলামের আদর্শ পৌঁছে দেয়া। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, জিএ থানা শাখার আমির, সেক্রেটারি প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা সেলিম রেজা।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ১১-২৫ এপ্রিল গণসংযোগ উপলক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির বিলাল হোসেন, সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, মাওলানা আবু বক্কর, জেলা হোমিওপ্যাথি মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহা. রফিকুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা তারবিয়াত সেক্রেটারি আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত মাওলানা শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত, কোষাধ্যক্ষ হাজী আজিজুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল, সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল প্রমুখ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)