আলমডাঙ্গায় দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-04-17 ইং
আলমডাঙ্গায় দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মানিক আলী। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে মো. মানিক আলী বলেন, আমি গত ১২ এপ্রিল সন্ধ্যায় গড়গড়িতে জমি বন্ধক রেখে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। জেহালা পন্টের মোড়ে হঠাৎ মো. রতন সর্দার আমার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং টাকা দিতে বলে। আমি রাজি না হলে রাস্তার পাশের বাগানের মধ্যে থেকে মো. জিসান সর্দার, রাসেল সর্দার ও আরেফিন সর্দারসহ আরও কয়েকজন এসে আমাকে আঘাত শুরু করে এবং আমার হাত ভেঙে যায়, তখন আমি ব্যথায় কাতর হয়ে পড়ি। সেই সময় আমার কাছে থাকা জমি বন্দকের সাড়ে ৪ লাখ টাকা কেড়ে নেই।
তিনি আরও বলেন, আমি আঘাত ও টর্চার সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়ি। পরে স্থানীয় মানুষের সহায়তায় আমার পিতাসহ আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে হারদি হাসপাতালে ভর্তি করে। তিনি দোষীদের বিচারের দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)