ঝিনাইদহে লিগ্যাল এইডের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-04-17 ইং
ঝিনাইদহে লিগ্যাল এইডের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘দ্বন্দ্বে কোনও আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে, কোনও চিন্তা নাই’- এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিকেলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইডের আয়োজনে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমরান হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জিপি মোকারম হোসেন টুলু, পিপি এস এম মশিউর রহমান ও এরশাদ হোসেন খোকন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লিগ্যাল এইডের সহকারী জজ মো. বুলবুল আহমেদ। এতে বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন, জেল সুপার, জেলা তথ্য অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। সভায় লিগ্যাল এইডের চেয়ারম্যান মোহাম্মদ এমরান হোসেন চৌধুরী আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর‌্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)