ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টুর সভাপিিতত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সজীব, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, ইলিয়াস হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা যে কর্মসূচি দিয়েছেন সে কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রথমত দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই মেহেরপুরের তৃণমূল বিএনপি ও গণমানুষের চাওয়াকে প্রাধান্য দিয়েছে। মেহেরপুর জেলা বিএনপির যে নতুন কমিটি উপহার দিয়েছে, স্মরণকালের স্বচ্ছ ও পরিচ্ছন্ন কমিটি, মেহেরপুর বিএনপির মানুষ এখন অনেক খুশি, যা ইতিমধ্যেই আমানুল্লাহ আমান সাহেবের জনসভায় তার বহিঃপ্রকাশ ঘটেছে।
