ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নীলমনি হলপাড়া ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ।
সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, যুবদল নেতা মশিউল আলম দ্বীপু, মীর জাহাঙ্গীর, যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, সুইট, জনি প্রমুখ। মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলম নির্বাচিত হন।
