ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সিআর মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর স্কুলপাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে নাইমুল ইসলাম। মেহেরপুর সদর থানার মাদকের মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের শুকুর আলী ছেলে রশিদুল ইসলাম রাশিদ। সদর থানার আরেক মাদকের মামলার আসামি মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার মোনাজাত আলীর ছেলে শাহাবুদ্দিন। সিআর ৪৪৮/২০১৯ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেরপুর সদর উপজেলা নতুন মহনাডাঙ্গা গ্রামের জমির মাস্টারের ছেলে মুস্তাক আহমেদ এবং মেহেরপুর সদর থানার এফআরভুক্ত মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের তমছের আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফাকে আটক করেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
