জীবননগরে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা

আপলোড তারিখঃ 2025-04-17 ইং
জীবননগরে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক সভা ছবির ক্যাপশন:

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা হ্রাস করতে চুয়াডাঙ্গার জীবননগরে চালকদের নিয়ে ট্রাফিক বিভাগের এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস, ট্রাক, মাহিন্দ্রা, মাইক্রোবাস, ইজিবাইক ও থ্রি-হুইলার চালকদের ট্রাফিক আইন, সড়কে চলাচলের নিয়ম, ট্রাফিক সিগনালের গুরুত্ব এবং সুশৃঙ্খল ড্রাইভিং-এর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব উদাহরণ তুলে ধরেন। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের (টিআই প্রশাসন) আমিরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক, সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট সেলিম খানসহ ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)