মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-04-16 ইং
মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এফসিডিওর উদ্যোগে মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং পিএপজির পিস অ্যাম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা সহিংসতা পরিহার করে সংলা ও সম্প্রীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুব সমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তা উঠে আসে মতবিনিময় সভায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)