চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় নদীতে গোসল করতে নেমে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-04-16 ইং
চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় নদীতে গোসল করতে নেমে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মধ্যবয়সী ফিরোজা বেগম নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন।গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পূর্বপাড়ার মৃত নুর ইসলামের মেয়ে ফিরোজা বেগম (৫০) এক সন্তানের জননী। গতকাল মঙ্গলবার তিনি নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে নদীতে গিয়ে দেখে, তার লাশ নদীতে ভেসে আছে। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।
স্থানীয় লোকজনসহ অনেকে জানিয়েছেন, ফিরোজা বেগমের মৃগী রোগ ছিল, হয়ত গোসলের সময় রোগটি বেড়ে গিয়েছিল, তার কারণে নদীতে ডুবে মারা গেছেন। এ বিষয়ে সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ‘আমি শুনেছি এক নারী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)