ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2025-04-16 ইং
ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজার মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, বিএনপি নেতা এমদাদুল হক ডাবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক জাহানারা পারভীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রাজু, জেলা ছাত্রদলের সহসভাপতি রাজন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং নারী নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)