ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাস জেআর পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মজিবুল হক (৭০) মুজিবনগরের গৌরিনগর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে এবং দারিয়াপুর ইউপি সদস্য আ. হান্নানের মেজ ভাই। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার সময় মজিবুল হক গৌরিনগর মোড় থেকে বাড়ি যাওয়ার সময় মুজিবনগরে আসা জেআর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৩৭৫৫) ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি এবং লাশ দাফনের প্রস্তুুতি চলছিল।
