ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ৪৯তম শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ রংপুরে ফকির ছানোয়ার শাহ্ এর দ্বীন কুঠিরে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ ও লালন সাংস্কৃতিক সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি লালন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই ধরনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন আমাদের সমাজে মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ এবং সহনশীলতা বৃদ্ধি করে। ফকির ছানোয়ার শাহ্ এর দ্বীন কুঠির শুধু একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। আমি আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্ম এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সহসভাপতি আব্দুল মজিদ এবং চুয়াডাঙ্গা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন (জুড়োন শাহ) ও চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সহসভাপতি তৌহিদ হাসান মাস্টার।
