ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থেকে ২ বোতল ফেনসিডিলসহ মো. সাগর আহম্মেদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই শেখ মো. মোরশেদ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সাগর দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আজিজুল হকের ছেলে। সাগরে বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয়েছে। গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়।
