মেহেরপুর জেলা কৃষক লীগের সম্পাদক লিখন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-04-14 ইং
মেহেরপুর জেলা কৃষক লীগের সম্পাদক লিখন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশের একটি দল। গাংনী থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল চিৎলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ওয়াসিম সাজ্জাদ লিখনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে। একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (আজ) তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)