কোটচাঁদপু‌রে বাসচাপায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2025-04-14 ইং
কোটচাঁদপু‌রে বাসচাপায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে। পুলিশ জানি‌য়েছে, সকালে উপজেলার ফাজিলপুর এলাকা থেকে নিজের ভ্যানে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলেন চৈতন্য পাল। তিনি এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চৈতন্য পাল। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)