কার্পাসডাঙ্গায় নিহত শামসুল আলমের স্মরণে আলোচনা ও দোয়া

আপলোড তারিখঃ 2025-04-14 ইং
কার্পাসডাঙ্গায় নিহত শামসুল আলমের স্মরণে আলোচনা ও দোয়া ছবির ক্যাপশন:

সড়ক দুর্ঘটনায় নিহত দামুড়হুদার কুনিয়া চাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মো. শামসুল আলমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে মরহুমের নিজ গ্রাম কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা কালুর মোড় মক্তবে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ. গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু হানিফা ও সাধারণ সম্পাদক শামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন নিহত শামসুল আলমের পুত্র মাওলানা রেজাউল হক, ডা. জুবায়ের আল হাসান, রকিবুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় মাওলানা আবু হানিফা ও মাওলানা আ. গফুর মরহুম শামসুল আলমের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আ. গফুর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)