মেহেরপুর বারাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন

আপলোড তারিখঃ 2025-04-14 ইং
মেহেরপুর বারাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (পূর্ব সিংহাটি ও পুরাতন শিমুলতলা) বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পূর্ব সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হক মিণ্টু ও জেলা জাসাস নেতা বাঁকা বিল্লাহ। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্ড কমিটির সভাপতি আলী হোসেন মেম্বার ও আহসান হাবীব সাধারণ সম্পাদক মনোনীত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্বাচিতদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)