হরিণাকুণ্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-04-13 ইং
হরিণাকুণ্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, বিএনপি ক্ষমায় গেলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। চাকরি, ব্যবসা ও আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে নারীকে স্বাবলম্বী করে তোলা হবে। এম এ মজিদ গতকাল শনিবার হরিণাকুন্ডু শহরে জেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক নারী কর্মী অংশ নেন। হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনের সভাপতিত্বে কর্মী সভায় জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান ও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মীরা বক্তব্য দেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)