ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ

আপলোড তারিখঃ 2025-04-13 ইং
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে শৈলকুপায় বিক্ষোভ ছবির ক্যাপশন:

ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ করেছে মুসল্লিরা। গতকাল শনিবার জোহরের নামাজের পর উপজেলার গাড়াগঞ্জ এলাকার ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সারোয়ার হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃস্টি হয়েছে। ইসরায়েল যেভাবে ন্যাক্কারজনকভাবে মানুষ হত্যা করছে তা রীতিমতো মানবতার চরম লঙ্ঘন। ইতিহাস তাদের ক্ষমা করবে না। তাই সকল মুসলমান দেশগুলোকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)