মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন

আপলোড তারিখঃ 2025-04-13 ইং
মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
মেহেরপুর পৌরসভার কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাহী কমিনশনার হিসেবে আবু হেনা মোস্তফা কামাল, নির্বাচন কমিশনার হিসেবে জয়নাল আবেদীন ও শফি উদ্দিন উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হিসেবে খলিলুর রহমান বাইসাইকেল প্রতীকে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে সানোয়ার হাসান ফুটবল প্রতীকে ৬১ ভোট পেয়ে জয়লাভ করেন।
এছাড়া সহসভাপতি হিসেবে লাভলী মন্ডল দেওয়াল ঘড়ির প্রতীকে ৫০ ভোট, সহ-সাধারণ সম্পাদক হিসেবে কামরুন্নাহার আম প্রতীকে ৫০ ভোট, কোষাধ্যক্ষ হিসেবে মেহেদী আল মামুন চাকা প্রতীকে ৪৭ ভোট, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাঈদ হোসেন মোরগ মার্কার প্রতীকে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক হিসেবে সাজেদুল ইসলাম জয় লাভ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)