প্যাথেডিন ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2017-10-11 ইং
প্যাথেডিন ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও প্যাথেডিন ইনজেকশন। এদরে মধ্যে, কেদারগঞ্জ বাজার পাড়ার উজ্জলকে ১০পিস ইয়াবা, বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়া থেকে শুকুর আলীকে ১৫ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন, এবং আলুকদিয়া গাঙপাড়ার ফারুকে ১০ অ্যাম্পুল প্যাথেডিনসহ আটক করা হয়। গতকাল মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জ বাজার ফিরোজ রোডে অভিযান পরিচালনা করেন। এসময় জনৈক তরিকুলের চায়ের দোকানের সামনে থেকে একই এলাকার মৃত ইসলাম নেওয়াজ ছেলে উজ্জলকে (৩৫) আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা উদ্ধার করে। পরে আটককৃতকে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে, দুপুর ২টার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার বাবুলের ছেলে শুকুর আলীকে (৩৫) তার বসত বাড়ির পাশে আমবাগান থেকে আটক করা হয়। এসময় তার কাছে ১৫ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন পাওয়া যায়। পরে আকটকৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার সময় ডিবি পুলিশের এসআই জগদিশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে আলুকদিয়ার গাঙপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় মৃত মসলেম শেখের ছেলে ফারুককে (৪০) তার নিজ বাড়ি থেকে ১০ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশনসহ আটক করা হয়। পরে আটককৃত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হাজাতে প্রেরন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)