চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক ১

আপলোড তারিখঃ 2025-04-13 ইং
চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক ১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ ইমরান আলী (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান গয়েশপুর গ্রামের বিল্লাল আলীর ছেলে। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই তোরগুল হাসান সোহাগ, এএসআই আবু আল ইমরান, এএসআই আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে গয়েশপুর গ্রাম থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ইমরান আটক হন। এ ঘটনায় গতকালই আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)