চুয়াডাঙ্গায় পদধ্বনি আসর ও প্রকাশনা উৎসব

আপলোড তারিখঃ 2025-04-12 ইং
চুয়াডাঙ্গায় পদধ্বনি আসর ও প্রকাশনা উৎসব ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি-১৫৭০’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় আসরে স্বরচিত লেখা পাঠ করেন শিহাব উদ্দিন, লতিফা রহমান বনলতা, আব্বাস উদ্দিন, সহিদুল ইসলাম, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, চিশতি এম. এ. হামিদ ও শেখ সেলিম। পঠিত লেখার ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ। এরপর কাজল মাহমুদের উপস্থাপনায় পরিষদের আজীবন সদস্য শওকত আলী বিশ^াস রচিত তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের স্বাগত বক্তব্যের পর ‘কাশফুল’ ছড়াগ্রন্থের ওপর আলোচনা করেন হুমায়ুন কবীর, ‘গোধূলি লগ্নের একদিন’ গল্পগ্রন্থের ওপর আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ এবং ‘বহির্দাওয়ায় একরাত্রি’ গল্পগ্রন্থের ওপর আলোচনা করেন অধ্যাপক আবদুল মোহিত। এছাড়াও সংক্ষিপ্ত আলোচনা করেন অ্যাড. বজলুর রহমান। এরপর গ্রন্থসমূহের লেখক শওকত আলী বিশ^াস তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ইকবাল আতাহার তাজ।
এর আগে সকাল ১০টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ উন্নয়ন কমিটি’ ও ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ভবন সংস্কারের লক্ষ্যে প্রকল্প কমিটির মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, অর্থ-সম্পাদক মিম্মা সুলতানা মিতা, দপ্তর সম্পাদক হোসেন জাকির, গ্রন্থগার সম্পাদক মো. হুমায়ুন কবীর, প্রকল্প কমিটির সেক্রেটারি কাজল মাহমুদ, সদস্য ও সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান, ড. মুন্সি আবু সাইফ এবং অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)