কার্পাসডাঙ্গায় আ.কাদের মধুমুখোর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-04-12 ইং
কার্পাসডাঙ্গায় আ.কাদের মধুমুখোর ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার বাসিন্দা, পরিচিত মুখ আ.কাদের মধুমুখো ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি মরহুম হাজী লাল মোহাম্মদ মধুমুখোর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুম আ. কাদের মধুমুখো স্ত্রী, দুই পুত্র ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, গতকাল বাদ আছর জানাজা শেষে তাঁকে কার্পাসডাঙ্গা জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)