জীবননগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-04-12 ইং
জীবননগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ যুবক আটক ছবির ক্যাপশন:

৩০ বোতল ফেনসিডিলসহ ইমরান আলী(২৩) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর গয়েশপুর গ্রামাস্থ জনৈক সিরাজ এর জমির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করেন।

আটক ইমরান আলী(২৩) জীবননগরের গয়েশপুর গ্রামের বিল্লাল আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ তোরগুল হাসান সোহাগ, , এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করেন। এসময় তার কাছে থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)