মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-১

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-১ ছবির ক্যাপশন:

বিদেশী পিস্তল ও গুলিসহ মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্ণীনারয়ণপু ধলা গ্রাম থেকে লাল্টৃু বিশ্বাস নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার সকালে লাল্টু নিজ বাড়িতে্ এ অভিযান চালানো হয়।

আটক লাল্টু বিশ্বাস (৪০)ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মেড ইন ইউএসএ লেখা ১টি ৭.৬৫ এমএম পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের লক্ষ্যে সকালেই লাল্টু বিশ্বাসকে অস্ত্রসহ গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, লাল্টু বিশ্বাসের নামে থানায় মামলা দায়ের করে আজই মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)