কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শাহেদ বিশ্বাস আর নেই

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শাহেদ বিশ্বাস আর নেই ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। শাহেদ বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত ময়েন বিশ্বাসের ছেলে।

জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত ময়েন বিশ্বাসের ছেলে শাহেদ বিশ্বাস কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল শাহেদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে মুজিবনগর হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে তার মৃত্যু হয়। শাহেদ বিশ্বাসের মৃত্যুতে দামুড়হুদা উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)