ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮০০ কৃষক

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮০০ কৃষক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলায় ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবীর সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। এসময় অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদর উপজেলার ৮০০ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি উন্নতজাতের পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাট উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতি নতুন ভাবে সমৃদ্ধ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)