মেহেরপুরে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
মেহেরপুরে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন, ওলামা পরিষদ এবং ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমরেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর কমিউনিটির সামনে অনুষ্ঠিত সমাবেশের বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদিমুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, খেলাফত মজলিসের সভাপতি শাহ আলম। এর আগে মেহেরপুর জেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদিমুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি হলের সামনে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)