মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন:

মেহেরপুর শহরে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। সে বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ পায়। এদিকে, অভিযুক্ত একই এলাকার মোশারফ হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

জানা গেছে, ওই কিশোরী বাড়িতে বসে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে ভয়-ভীতি প্রদর্শন কনের। তবে গত বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি মাকে জানায়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)