মেহেরপুরে ১০৭টি মোবাইল এবং ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-04-11 ইং
মেহেরপুরে ১০৭টি মোবাইল এবং ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা পুলিশেরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে জিডি মূলে ১০৭টি মোবাইল এবং মোবাইল ব্যাংকিংয়ে থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া এবং ভুলক্রমে পাঠানো ৬ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে তা মূল মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় চত্বরে মূল মালিকদের হাতে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম।

এদিন মেহেরপুর সদর উপজেলার ৬১টি, গাংনী উপজেলার ১৬টি এবং মুজিবনগর উপজেলার ৩০টিসহ ১০৭ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া মেহেরপুর সদর উপজেলা এলাকার প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ৫ লাখ ১৭ হাজার টাকা এবং ভুলক্রমে যাওয়া ৯০ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোপাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)