দামুড়হুদায় মামলার এজাহারভুক্ত আসামি জিহাদ আটক

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
দামুড়হুদায় মামলার এজাহারভুক্ত আসামি জিহাদ আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার কোমরপুর গ্রামে ভুট্টা কাটা নিয়ে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জিহাদ ওরফে জিহানকে (৪২) আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তিনি মৃত মেয়ে আলীর ছেলে। গতকাল বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ কোমরপুর গ্রামে ভুট্টা কেটে নেওয়ার ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা (নম্বর-১১, তারিখ: ২৮/০৩/২৫) দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে দামুড়হুদা মডেল থানার এসআই সিহাব সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআই সিহাব জানান, বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)