দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
দামুড়হুদায় বিষপানে বৃদ্ধর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা সদরে আনসার ফারুক (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি একই এলাকার মৃত হাজি মনসুর আলী মাস্টারের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরিবারের অজান্তে আনসার ফারুক ঘাস মারা বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আনসার ফারুক নামের একজন বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)