দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

আপলোড তারিখঃ 2025-04-10 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শামসুল আলম (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে দামুড়হুদার মুক্তারপুর রেড ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। শামসুল হক উপজেলার কুনিয়া চাঁদপুর মাদ্রাসার সুপারিনটেন্ডন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কুনিয়াচাঁদপুর মাদ্রাসার সুপার শামসুল আলম মাদ্রাসা থেকে নিজ মোটরসাইকেলে পীরপুরকুল্লার নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর-কোমরপুর গ্রামের মাঝামাঝি স্থানে রেড ইটভাটার সামনে ইট বোঝাই ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লাগে। এসময় তিনি সড়কের ওপর ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। পরে স্থানীয়

রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিম আলী তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্কবাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের কর্মরত চিকিৎসক ডা. ওয়াসিম বলেন, তার মাথায় প্রচণ্ড আঘাত হয়েছে। ভুড়ি বের হয়ে গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)